মীর তকি ও সম্রাট
কবি ও সম্রাট আহমদ ছফা [মির তকি মির উর্দু সাহিত্যের একজন মশহুর কবি। মির্জা আসাদুল্লাহ খান গালিবের মতো একজন নাক-উঁচু স্বভাবের মানুষও তাঁকে অগ্রজের প্রাপ্য সম্মান দিতে কোনরকম কুণ্ঠা প্রদর্শন করেননি। মির ছিলেন খুবই প্রতিভাবান একজন কবি আর স্বভাবে ছিলেন উড়নচণ্ডী। তাঁর ছিল প্রখর আত্মসম্মানবোধ। তাঁর ব্যঙ্গাত্মক রসিকতা করার ক্ষমতা ছিল অসাধারণ। এ নিয়ে অনেক গল্প চালু রয়েছে। আগ্রহী পাঠকের পক্ষে সেগুলো খুঁজে নেয়া খুব দুরূহ ব্যাপার হবে না। আমাদের দেশে মির একেবারে অপরিচিত এ কথা বলা বোধ হয় ঠিক হবে না। বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসান, শামসাদ বেগম, গোলাম আলি প্রমুখের কণ্ঠে গীত হয়ে তাঁর বেশ কিছু গীতিকবিতা সঙ্গীতপিপাসু মানুষের মনে স্থান করে নিতে পেরেছে। মিরের সাহিত্যকর্মের উৎকর্ষ বিচার করে বাংলা ভাষায় বিশেষ কাজ হয়নি—এটা নিশ্চয়ই সুখের সংবাদ নয়। এই নাট্য-সংলাপটিতে মিরের যে চরিত্র খাড়া করা হয়েছে, তার সঙ্গে মিরের যে ঐতিহাসিক চরিত্র তার মিল সন্ধান করতে গেলে খুঁটিনাটি তথ্যসন্ধানী পাঠককে অবশ্যই হতাশ হতে হবে। পৃথিবীতে জন্মানো রক্তমাংসের আসল মানুষের সঙ্গে কবির হৃদয়ে জন্মানো মানুষের ফারাক তো অবশ্যই থাকবে। পাঠ ...