অপরিকল্পিত উন্নয়ন
ছোট্ট একটা দেশ কিন্তু তার কাধে বিশাল এক জনসংখ্যার চাপ ৷ এ চাপ সামলে অনেক সুস্থ পরিকল্পনা করাটা কঠিন হয়ে পরে অনেকের জন্যে ৷ তার উপর যদি থাকে নানা মুখি ষড়যন্ত্র এবং দ্বিচারিতা তবে যার উপর যত সে বুঝে অন্তত তত ৷ আমাদের দেশ খুব অল্প দিন হলো চটকদার নিন্মমধ্যবৃত্তের বিজ্ঞাপনে প্রবেশ করেছে, চেষ্টা করছে প্রতিনিয়ত অবস্থার উন্নতির ৷ কিন্তু মানব দেহের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে যেমন টিউমার অতপর ক্যান্সারে রুপ নেয় তেমনি রাষ্ট্রের উন্নয়নও ৷ আপনি সব কিছু চেক এন্ড ব্যালেন্স করতে না পারলে ছোট্ট এদেশটাতে বিপর্যয় আর দ্রুত হবে ৷ কারণ এখানে কোন ক্রিয়া প্রতিক্রিয়া বারুদে আগুন পরলে যেমন হয় অনেকটা তেমন প্রকান্ড হয় ৷ আমি জানি না রাষ্ট্রের শাসনতান্ত্রিক আমলারা কখনো নানা বার্ষিকী পরিকল্পনায় অবকাঠামো গত ও ব্যায় নীতি ছাড়া অন্য বিষয় নিয়ে পরিকল্পনা করে কি না! যেমন ধরুন আগামি পাঁচ বছর দেশের কতজন ডাক্তার প্রয়োজন হবে কিংবা কতজন হিসাব রক্ষক কিংবা কতজন উকিল কিংবা কতজন ব্যাবসায়ি! অথবা দেশে চাষযোগ্য জমির কত শতাংশ ধান কত শতাংশ ডাল কত শতাংশ সবজি আবাদ করতে হবে তার চাহিদা চার্ট পরিকল্পনা! এছাড়াও নানা পরিকল্পনা রয়েছে যা ছোট্...