সমসাময়িক ও ইত্যাদি
১ আমাদের এখনো যেমন কিছু বলার নেই, তখনও কিছু বলার থাকবে না! আমরা দেয়ালে পিঠ না ঠেকলে সাধারণত গালি বা খিস্তি দেই না! কারন আমাদের অধিকার নেই ৷ যারা রাজনীতি করে, যারা সরকারে থাকে এটা তাদের রাজনৈতিক নিয়মতান্ত্রিক অধিকার ও চর্চা ! আমরা লজ্জিত হই এবং শংকিত হই একজনের বা এক দলের আচরণে অন্য জন বা দলের জন্যে কি শিক্ষা রেখে যায় ৷ আমরা জনসাধারণ সাধারনত যতটা ভালবাসি একজন বঙ্গবন্ধুকে ঠিক ততটা না হলেও মোটামুটি পছন্দ করি জিয়াউর রহমানকে ৷ কিন্তু যখন দেখি কেউ একজন রাজনীতিতে আলোচনায় আসার জন্যে একজন বীর মুক্তিযুদ্ধা জিয়ার নিন্দাবাদ প্রকাশ্যে বীরদর্পে করে আর সরকার তাতে চুপ তখন আতংকিত হই যখন জাতীয়তাবাদী দল সরকার হবে বা তার মতাদর্শিক জনবল বঙ্গবন্ধু সম্পর্কে না জানি কি নেতিবাচক মন্তব্য করে বসে! দেশে সঠিক পরিসংখ্যান মতে মাত্র ৩•৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত! বাদ বাকী সকলের কাছে এ দুজন জাতীয় বীরের যথেষ্ঠ মর্যাদা আছে ৷ এতে ভিন্নমতাবলম্বীদের হয়তো একটা নিদৃষ্ট সময় নানা কুটমন্তব্য সহ্য করতে হয় কিন্তু জাতী হিসেবে কথা চালাচালির ফাকে আমাদের জাতীয় বীরদের ছোট করার লজ্জা আমাদেরই বয়ে বেড়াতে হয় ৷ ২ একজন মানুষ...