পোস্টগুলি

সরকারি চাকুরিতে নিয়োগের নীতিমালা

এত বড় একটা বিপ্লব হয়ে গেল কেবল সরকারি চাকুরিতে নিয়োগ সংক্রান্ত কোটা বিধি নিয়ে ৷ সরকার বা রাজনৈতিক কর্মিদের সদইচ্ছা থাকলে তা খুব সহজেই সমাধান করা যেত! এবং একটা সর্বজন গৃহীত পদ্ধতি দাড় করানো যেত ৷ নিয়োগ পদ্ধতি সম্পর্কে আমার একটা বিকল্প চিন্তা আছে যেটা আজ আমি সবার সাথে শেয়ার করতে চাই ৷ ভুলত্রুটি মার্জনীয়! সরকারি ও যে কোন চাকুরিতে এ ধরণটি অনুসরণ করা যেতে পারে ৷  এই নীতিতে যে কোন চাকরির বয়স সীমা ১৬ থেকে শুরু ৬০ এ শেষ ৷ ২০টি গ্রেডে বিভক্ত এই বিভাজনে প্রতিটি গ্রেডে প্রবেশের জন্যে আপনার অবশ্যই পূর্বতন গ্রেডে ২ বছর চাকুরি এবং প্রমোশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতেই হবে ৷ অনুত্তীর্ণ হলে পরবর্তি বছর আবার একবার সুযোগ পাবে প্রমোশন পরীক্ষা দেয়ার ৷ এবারও যদি সে অনুত্তীর্ণ হয় তবে তাকে শেষ মূলবেতন স্কেলের সমপরিমান ২ বছরের অর্থ পেনশন বাবদ দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে ৷ পরীক্ষার বিষয় হবে অর্থনীতি, সমসাময়িক বিশ্ব ও বাংলাদেশ এবং বিষয় ও পদ সংশ্লিষ্ট সাথে মৌখিক পরীক্ষা ৷ মাধ্যম হবে ১-১০ম গ্রেড ইংরেজি এবং ১১-২০ তম গ্রেড বাংলা ও ইংরেজিতে ৷ প্রভিশনারি পিরিয়ড হবে ১৬ থেকে ১৮ বছর যা গ্রেড-২০ হিসেবে শুরু হবে ...

হালাল ও হারামের তাৎপর্য

যে কোন এবাদতের পূর্বে আপনার হালাল রুজি নিয়ে অবশ্যই ভাবতে হবে ৷ না ভাবলে এর পরে হয়তো আর সুযোগ থাকে না বড় কোন ধাক্কা না খেলে ৷ হালাল রুজির বরকত এতটাই মাটিতে চাটিতে শুয়ে ও আপনার মনে হবে আপনি রাজার মহলে আছেন! পাশে প্রচন্ড ভাললাগার পরিবার পরিজন! সুস্থ মাতা-পিতা ৷ অল্প আহার, অধিক সময়, আলাপ আলোচনার বরকতময় সময়, প্রত্যাশিত পরামর্শ ও নসিহত, বিপদে তাওয়াক্কুল এর রহমতে অদৃশ্য হতে সহযোগিতা, অভাবে উপভোগ্য হয়ে উঠে পারিবারিক বন্ধনের শক্তি ও ভালবাস! খুব বেশি এবাদতে সময় কাটাতে হয়না! কারণ তার জীবন যাপনের এ স্বাভাবিক অভ্যাসটাই উত্তম ও আদর্শ! আর হারাম দিয়ে শুরু করলো কি হবে? কোন এবাদত কবুল হয় না! না হলে যে কোন কিছুর বারাকাহ্ কমে যায় ৷ বারাকাহ্ ছাড়া যে কোন ভোগ রুহানিয়তের জন্যে বিষ ৷ সে বিষের প্রতিক্রিয়া কোথায় হয়? সম্পর্কে! স্বাস্থ্যে,সন্তানে, সম্পদে, সম্মানে! আর কিছু আছে? কার জন্যে  উপার্জন করছেন যদি সম্পর্কের বরকত ই নষ্ট হয়ে যায়? কি করবেন অফুরন্ত সম্পদ এর পাহাড় গড়ে যদি স্বাস্থ নামক সম্পদ ঠিক রাখতে জলের মত অর্থ বেরিয়ে যায়? বেঁচে থাকার আয়ু ই যদি ছোট হয়ে আসে তবে কে করবে সে সম্পদ উপভোগ? যাদের জন্যে উপার্...

রিজিক

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। ■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা। ■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং  ■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি। ■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। ■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট। ■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না। ■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন। ■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার। ■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস! ■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা...

অসমাপ্ত গন্ধম !

দয়াময়,নিখিলের কত দান ! দিলে প্রাণ ! দিয়েছ বোবা প্রাণে অপরিমেয় নৈসর্গিক ভাষা । লোভী প্রাণে দিলে কেন তবে যদি হয় নিষিদ্ধ, পাগলের মত তার জন্যেই এত ভালবাসা? যতটা করি আত্মনিয়ন্ত্রণ তারচেয়ে বেশি হাড়াই, যদিও বুঝি না নিষিদ্ধ গন্ধমের কি ভাষা । কি তাড়নায় ছোটে বেড়াই দরিয়ার এ কূল ও কূল , তবুও ফিরে যাই কেমন তর লোভের লালসা ! যদি এমন করে করে ফেলি ভুল সামান্য কয়েক চুল তুমি কি দেবে তবে আবার বিচ্ছেদ ও নির্বাসন ? দয়াময়,মানুষ আমি ! আদমের ই জাত, ইচ্ছা ও আবেগ সহ আমাকেও ভালোবেসো, প্রণয়ে বেধো, যতটা আমার প্রয়োজন ! তোমার স্বর্গ ও নরকের দুই কুলে যদি না পাই আমি ঠাই, কসম তোমার ,ভাসতে চাই না মাঝ দরিয়ায় ,লালসার ! অসমাপ্ত গন্ধমে নয় ,আবে হায়াৎ দাও যেনো নিষিদ্ধ প্রণয়ে ভুলে না যাই মঞ্জিল কে, মুসাফির আমি ! উদ্দেশ্য কি আমার !

অসমাপ্ত প্রেম!

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগে না, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী  একদিন আমাদের দেখা হলো তখন; তু...

আইনি পরামর্শ

#হঠাৎ_গ্রেফতার_হলে_কী_কী_করবেন🤔 #কিছু_আইনি_পরামর্শ_জেনে_রাখুন ! 🗣1. বিনা ওয়ারেন্ট অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না। (CrPC act 54 ব্যতীত) 🗣2. গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। 🗣3. গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের আবাসিক এ আপনাকে হাজির করাতে হবে। 🗣4. মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না। 🗣5. আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না। এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেন- 🗣1. সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ ...

computer short key

টাইমলাইনে রেখে দিন কাজে আসবে Important Shortcut Keys for Computer- CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications ALT+F4 ...