ইসলামের মৌলিক ভিত্তি
আপনি জন্মগত মুসলমান ? আপনার সন্দেহ, সংশয়, কৌতুহল পুরনে কুরআন, সুন্নাহ,তাফসির, ফেকাহ অধ্যয়ন যথেষ্ট! আপনি নও মুসলমান ! আকিদা-বিশ্বাস শক্তিশালী করতে চান ? তবে মাক্কী জীবনে রসুল সঃ মক্কার সাহাবীর জীবনী অধ্যয়ন যথেষ্ট! ইসলামের জীবন বিধানের সুন্দর্য অনুধাবন করতে চান? আপনার জন্যে মদিনার সাহাবীদের আচার বিচার জীবনী অধ্যয়ন যথেষ্ট ! আপনি এ যুগের মানুষকে দেখে ইসলাম শেখার আশা করলে ভাল-মন্দ দুটোই শিখতে পারেন ! বিচার বিশ্লেষণ বাকিটা আপনার সামনেই! ইমাম সাহেব ওহি প্রাপ্ত নয় ! তাকে অন্ধ বিশ্বাস ও অনুকরন আপনার জাহান্নামের কারন হতে পারে ৷ ইমাম সাহেব যেমন অধ্যয়ন করে ইসলামের এলেম অর্জন করেছে আপনি তা পারেন ৷ মনে রাখবেন কুরআনের প্রথম ওহি 'ইকরা ','পড়ো'! বৃহৎ অর্থে অনেক ইসলামিক স্কলার মনে করেন ইসলামের মূল ভিত্তি ৭ টি যথা ১ অধ্যয়ন (জ্ঞান অর্জন ) ,২ অর্জিত জ্ঞানে বিশ্বাস(সাক্ষ্য দান ), ৩ নামাজ(হাজিরা বা আত্মার বিশুদ্ধকরণ ) ,৪ রোজা (দেহ বিশুদ্ধকরণ ) ,৫ হজ্জ্ব(ডাকে সাড়া দেয়া), ৬ যাকাত (সম্পদ বিশুদ্ধকরণ ) এবং ৭ যে জ্ঞান অর্জন করেছে তা রক্ষায় জিহাদ করা! যতদিন এ ৭ টি বিষয়ে মুসলমান আমল করেছে ততদিন তা...