শহরনামা
১ তুমি ছাড়া এই শহর একেবারেই আনাড়ি ! তোমার নির্বাক সময়ক্ষেপণে চলে রাজ্যের বাড়াবাড়ি ৷ কেবল তোমার শৈল্পিক উপাখ্যানে শহর জুড়ে প্রেমিক যুগলের অবাধ্য হাত করে বাহাদুরী ! তুমি বলে দিলেই বেহিসেবী বাইপাস রোড উড়ালসেতু হয়ে লাজুক মেয়েটার ব্যালকনির কার্নিশে যেয়ে থামে ! উদ্যত শপিংমলগুলো বুক চিরে আকাশ নামায়, নিজেকে সাজায় সবুজের কোমল চাদরে ৷ তুমি ফুটপাত ধরে হাটলেই সপ্তাহন্তে ময়লার ডিপোগুলো হয়ে উঠে চকচকে তকতকে শখের শহুরে উদ্যান ! তোমার ঘুম ভাঙ্গলেই কাগজের ছেলেটার স্কুল যাওয়া হয় এ ব্যাস্ত শহরের নতুন খবর আর গান ৷ তোমার ক্লান্ত পায়ের পাদুকায় শহুরে ধুলোর গল্পে হয়তো বসে না শান্ত হয়ে নয়তো বেসুরে ! তবু রোজ এ শহরে রমনীর দেহের গড়ন ভাঙ্গে সেলাই মেশিনে স্বপ্ন গুলো এক এক করে জুড়ে ৷ ২ অতপর জাহাজের মাস্তুলে হয়তো সারেং তুলেনি অদ্যবধি নিজের পরিচায়ক ! বন্দরে শহরে ক্লান্ত নাবিক বিদায় চাহে আপনার কাছে ! কে পথ চেয়ে ঘরে ? অগুনিত সন্তানে বাড়ন্ত হে প্রিয়তমা, আজও ক্লান্ত নও তুমি ? দেখো ! কি স্বপ্ন দুচোখে ! জেগে আছি ৷ স্বামী ! জানো কে আমি ! আমার নিরবতায় তোম...