অসমাপ্ত গন্ধম !
দয়াময়,নিখিলের কত দান ! দিলে প্রাণ !
দিয়েছ বোবা প্রাণে অপরিমেয় নৈসর্গিক ভাষা ।
লোভী প্রাণে দিলে কেন তবে যদি হয় নিষিদ্ধ,
পাগলের মত তার জন্যেই এত ভালবাসা?
যতটা করি আত্মনিয়ন্ত্রণ তারচেয়ে বেশি হাড়াই,
যদিও বুঝি না নিষিদ্ধ গন্ধমের কি ভাষা ।
কি তাড়নায় ছোটে বেড়াই দরিয়ার এ কূল ও কূল ,
তবুও ফিরে যাই কেমন তর লোভের লালসা !
যদি এমন করে করে ফেলি ভুল সামান্য কয়েক চুল
তুমি কি দেবে তবে আবার বিচ্ছেদ ও নির্বাসন ?
দয়াময়,মানুষ আমি ! আদমের ই জাত, ইচ্ছা ও আবেগ সহ
আমাকেও ভালোবেসো, প্রণয়ে বেধো, যতটা আমার প্রয়োজন !
তোমার স্বর্গ ও নরকের দুই কুলে যদি না পাই আমি ঠাই,
কসম তোমার ,ভাসতে চাই না মাঝ দরিয়ায় ,লালসার !
অসমাপ্ত গন্ধমে নয় ,আবে হায়াৎ দাও যেনো নিষিদ্ধ প্রণয়ে
ভুলে না যাই মঞ্জিল কে, মুসাফির আমি ! উদ্দেশ্য কি আমার !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন