হালাল ও হারামের তাৎপর্য

যে কোন এবাদতের পূর্বে আপনার হালাল রুজি নিয়ে অবশ্যই ভাবতে হবে ৷ না ভাবলে এর পরে হয়তো আর সুযোগ থাকে না বড় কোন ধাক্কা না খেলে ৷ হালাল রুজির বরকত এতটাই মাটিতে চাটিতে শুয়ে ও আপনার মনে হবে আপনি রাজার মহলে আছেন! পাশে প্রচন্ড ভাললাগার পরিবার পরিজন! সুস্থ মাতা-পিতা ৷ অল্প আহার, অধিক সময়, আলাপ আলোচনার বরকতময় সময়, প্রত্যাশিত পরামর্শ ও নসিহত, বিপদে তাওয়াক্কুল এর রহমতে অদৃশ্য হতে সহযোগিতা, অভাবে উপভোগ্য হয়ে উঠে পারিবারিক বন্ধনের শক্তি ও ভালবাস! খুব বেশি এবাদতে সময় কাটাতে হয়না! কারণ তার জীবন যাপনের এ স্বাভাবিক অভ্যাসটাই উত্তম ও আদর্শ!
আর হারাম দিয়ে শুরু করলো কি হবে? কোন এবাদত কবুল হয় না! না হলে যে কোন কিছুর বারাকাহ্ কমে যায় ৷ বারাকাহ্ ছাড়া যে কোন ভোগ রুহানিয়তের জন্যে বিষ ৷ সে বিষের প্রতিক্রিয়া কোথায় হয়? সম্পর্কে! স্বাস্থ্যে,সন্তানে, সম্পদে, সম্মানে! আর কিছু আছে?
কার জন্যে  উপার্জন করছেন যদি সম্পর্কের বরকত ই নষ্ট হয়ে যায়?
কি করবেন অফুরন্ত সম্পদ এর পাহাড় গড়ে যদি স্বাস্থ নামক সম্পদ ঠিক রাখতে জলের মত অর্থ বেরিয়ে যায়? বেঁচে থাকার আয়ু ই যদি ছোট হয়ে আসে তবে কে করবে সে সম্পদ উপভোগ?
যাদের জন্যে উপার্জন করেছেন তারা কেউই আপনার মন্দের অংশিদার হবে না হাশরের ময়দানে! কিন্তু যদি ভালভাবে গড়ে যেতেন সন্তানদের হালালের উপর ভর করে তবে তারা আপনার জন্যে হতো উত্তম সদকায়ে জারিয়াহ্!
জীবনের মূল্যবান বিষয়গুলো উহ্য রেখে যে সম্পদ অর্জন করে যাবেন আপনার মৃত্যুতে পরবর্তিতে আপনার কোন কাজে না ও আসতে পারে!
আর সম্মান সে তো আল্লাহ প্রদত্ত! যে সম্মান সম্পদের দ্বারা পাওয়া যায় তা সম্পদের অনুপস্থিতিতে কতটা অপমানজনক তা একবার দেখলেই বুঝবেন! অর্থ ছাড়া সেই সমাজে আপনার দুপয়সার মূল্য রবে না!

এর পরেও এবাদত রহমানের সাথে সম্পর্ক নিবিড় করে! রহমতের ছোয়ায় অনেকেই সমস্ত হারাম মুহূর্তে ছুড়ে ফেলে ও হালাল রুজির সন্ধানে আব্দুর রহমান রঃ এর মত মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেও মৃত্যুর সময়ে মদিনার ধনাঢ্যদের মধ্যে অন্যতম হয়ে যান! তাই যে সম্পদ বা উপার্জন হালাল পথে সে সম্পদের পরিমান বেহিসাব,বেসুমার! যার পরিমান একমাত্র আল্লাহ জানেন ৷ যার নিয়ামত আমাদের সব দিক দিয়ে বিপদ আপদ থেকে আল্লাহর রহমত দিয়ে ঘিরে রাখে! তাই প্রচুর্যের সাথে প্রতিযোগিতা না করে হালালের সন্ধানে নেমে অল্প হলেও তাই তালাশ করা উচিত! এতে সময়, সম্পদ, সন্তান, সম্পর্ক, স্বাস্থ, সম্মান সবই বরকতময় হয়ে উঠে! যা আপনার দুনিয়ার সাথেসাথে আখিরাতের ও হিফাজত করে!
আর হারামে কেবল ধ্বংস! আর হারামের শুরু মিথ্যা দিয়ে!
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক! আমিন ৷
আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা