কথপোকথন

কি দেখিস?
তোকে!
কেন?
জানি না ৷
ভালবাসিস?
ভীষণ ৷
তারপর ?
তারপর কি?
পালাবি ?
না ৷
বিয়ে করবি না ?
না !
ওমা ! কেন ?
হাড়িয়ে যাবি তুই !
বিয়ে করলে হাড়িয়ে যাবো ! কেমন করে ?
খাঁচার পাখি যেমন করে হাড়িয়ে ভুলে দীঘল ডানার সুখ ৷
তবে তুই চাস কি ? শোনি বল !
পারবি আমার সামনে এমন করে থাকতে বসে অনন্তক্ষণ?
না বাবা ! আমার অনেক কাজ আছে ৷
তবে থাক ! যা না হয় আজ ৷
দেখার ইচ্ছে শেষ ?
নাহ !
তবে ?
শিকল পরা পাখি দেখার তৃপ্তি কোথা বল !

11:45 PM ,Aug 17,2017

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা