সময় স্মৃতির সংসার

ব্যাস্ত সংসারের আস্তর পরা পুরো স্মৃতির নিচে,
আমার দেয়া সময়গুলো এখন কেমন আছে ?
জানি তোর পরিপাটি সংসারে যত্নে তোলা যার যেখানটা চাই !
আমার অমন বেয়ারা আদিখ্যেতার বিস্মৃতির ক্ষণগুলো কোথায় ?
হয়তো কিছু অনুভূতির মৃত অভয়বের যন্ত্রনা উঠবে জেগে !
তুই না হয় আবার মৃত্যুর ঘুম পাড়িয়ে দিস নিপুন অভিনয় বা রাগে ৷
আমি কখনই সবয়বে দাড়াবো না তোদের যন্ত্রের সংসারে ৷
আমার কেবল কানে বাজে,কেমন করে ঘুমবো তুই ছাড়া অন্যের পরে?
এখন কেবল শহুরে বাতাসে তুলে দেই সেই প্রতারক সুর ৷
তোকে দেখে আসে তারা ! সাজানো বিছানায় দূরত্ব কত দুর  !
আমি জানি বাস্তব এসে সময়ের স্রোতে বেঁকে গেছে দুটি পথ  ৷
অভাব সচ্ছলতার গল্পগুলোর তাইতো স্বভাব ! থামে কি  স্বার্থের রথ ?
বাঁচিনি কেহই ! কেবল অভিনয়ে কাটছে সময়ের সংসার  ৷
দুজনার তাই দুজনকে দেয়া হয় আজও কিছু মিথ্যা অধিকার  ৷
1:25 AM ,Sep 28,2017

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা