আমাদের শিক্ষক, সাংবাদিক ও তরুণ সমাজ

একটা জাতির অর্জন আর অতীত সে জাতির পথ চলাটা কতটা আনন্দদায়ক বা বন্ধুর করে তুলতে পারে ?
একটা জাতিকে সবচেয়ে বেশি নেত্রীত্ব বা সঠিক পথনির্দেশনা কোন পেশার মানুষগুলো দিতে পারে ?
জাতির উত্তোরণে বা জাগরণে কাদের ভূমিকা বা অবদান বেশি ?
সবার মত এক হবেনা ৷ আমার যেমন মনে হয় এসবের পিছনে সবচেয়ে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণরা, শিক্ষক সমাজ এবং সাংবাদিক সমাজ !
কোন দেশের জাগরণ এর মত ঘটনা গুলো সংগঠিত হয় যখন তাদের নবীন সমাজ তা সচেতন ভাবে বুঝে এবং তার জন্যে কাজ করে  ৷ আর তাদের শিক্ষকরা হয় তাদের চিন্তা ও চেতনার জগতের মধ্যমনি!
সাংবাদিক সমাজ এ ক্ষেত্রে অন্য দুই শ্রেণীর মতাদর্শের প্রচার প্রসারে কাজ করে সততার সাথে !

একবিংশ শতাব্দীর এ সময়টাতে এসে আমাদের সমাজের এই তিনটা শ্রেণীর চরিত্র দেখলে ভয়ংকর সঙ্কীর্ণতার পরিচয় মেলে ৷ তাদের হীন আচরণে বোধ বুদ্ধির অধপতন অন্যদের করে তুলে খামখেয়ালি ৷

আমার মতে একটা জাতির মস্তিষ্ক হলো তার শিক্ষক শ্রেণী ,সাংবাদিক বা মিডিয়া জগৎ চোখ স্বরুপ আর তরুন প্রতিনিধিরা সে জাতির পেশিশক্তি ৷
যদি এদের তিনটির কোনটির সমন্বয় ছাড়া আপনি গড়ে তুলতে যান একটা আদর্শ সমাজ কিংবা রাষ্ট্র তখন রাষ্ট্র গঠনের চার উপাদানে একটির অনুপস্থিতির মত সংকটে ডুবে যাবেন ৷

এত কথার মানে কি? কেন এসবই বললাম ?
আজকের বাংলাদেশে এদের প্রত্যেকের অবস্থান পর্যবেক্ষণ করুন চর্ম চক্ষুতে,  সাদা দৃষ্টিতে ৷ আপনার কি মনে হয় কেউ এখানে পূত-পবিত্র?

শুরু করি হেড অফিস থেকে ৷ আমাদের গুরুজন ! পিতৃবৎ শিক্ষক সমাজ কেমন আছেন ? তাদের অধপতনটা বড কষ্টদায়ক ৷ প্রাচীন গ্রীসের মহান শিক্ষক সক্রেটিসের কথা মনে আছে ? তিনি কি দল করতেন ? তার কাজ কি ছিল ? সত্য বলা না মিথ্যের প্রপাগান্ডা তার ছাত্রের মগজে বদ্ধমূল করা ?
আমাদের শিক্ষকদের চরিত্রনামা ব্যাবচ্ছেদ করা উচিত নয় ৷ কিন্তু তাই বলে স্বার্থের কাছে সত্বা বিক্রি হবে কেন ? সত্য বলায় পিছপা কেন হবে ?
মানবতার প্রতিটা শিক্ষক যখন সত্য প্রচারে কঠিন আঘাত,অভাব ও দৈন্যতার উপহারগুলো হাসিমুখে মেনে নিয়েই সত্য প্রচারে ব্রত ছিলেন তখন আমাদের শিক্ষকদের এমন আত্মিক দৈন্য দশা কেন ?

কথায় আছে চোখ যা দেখে এবং কান যা শোনে তাই মগজে বদ্ধমূল হয় ৷এতে জ্ঞানের গাছ পরিপুষ্ট ফলের দেখা পায় ৷
দেখা ও শোনার কাজটা মূলত মিডিয়া কর্মী ও সাংবাদিকদের ৷ যদি তার  কলমে দেখা ও শোনার সত্য প্রতিফল না ঘটে তবে এ ভুল তথ্য হাতে আসে শিক্ষক সমাজের ৷ তারা ভুল শেখায় তরুনদের ৷ ভুল শিক্ষায় অন্ধকারে হারায় সে জাতির তরুণ সমাজ !

তরুণদের কি অবস্থা ?
খেয়াল করেছেন এ দেশের তরুনদের মধ্যে দলের সংখ্যা ও মতের দূরত্ব কতখানি?
একটা দেশের সংহতি যখন তরুণদের একতার উপর নির্ভরশীল সেখানে আমাদের জন্যে কি দৃশ্যমান ও অপেক্ষমাণ ?
আমাদের নীতিনির্ধারক সম্প্রদায় হয়তো এমন সংহতি কখনো ই চান না ৷ তারা বরং চায় তাদের আয়ডোলজিস্ট  একটা শ্রেণী কিংবা ব্রেইন ওয়াশড চাটুকার শ্রেণী ৷
অপরিপক্ক বয়সে গনতন্ত্রের স্রোতে অজ্ঞতা নিয়ে রেসের প্রতিযোগী করে নামানো হচ্ছে তরুণ এ সমাজকে !
এমত অবস্থায় যখন কোন রাষ্ট্র যন্ত্র চলে তখন তা কেন শ্রেণীর সমাজ,রাষ্ট্র ব্যাবস্থা ?
এ রাষ্ট্রের নাম কি ? কাকে খুশি করার জন্যে আমাদের এমন উন্মাদনা ?
ব্যাক্তি? গোষ্ঠী? সংগঠন ? প্রতিষ্ঠান ? সমাজ ? রাষ্ট্র ?
কে ?  কাকে ? কিসের জন্যে কি করছেন ?

ব্যাক্তি হতে রাষ্ট্রের কোন ধাপে আটকে গেলেন ?
যতটা সিড়ি মাড়াবেন সামাজিক জাগরণে আপনার অবস্থান ততটা অগ্রগামী !
প্রতিটা মানুষ যখন আটকে পরছে প্রাথমিক এ ধাপ গুলোয় তখন সংকিত হই !
মাথা মোটা গনতন্ত্রের রাস্তা ছেড়ে গলা ছেড়ে গান গাইতে চাই !
যার পটভূমি, অর্থ, সারমর্ম সকলের কাছেই বোধগম্য হবে  ৷
কাউকে তখন হযবরল মতাদর্শের অনুসারী করে দল ভারি করে ভয় দেখিয়ে রাষ্ট্রিয় ত্রাস তৈরি করা যাবে না ৷
প্রত্যেকটা মানুষই তখন হয়ে উঠবে গনতন্ত্রের অঘোষিত স্তম্ভ ৷
গনতন্ত্রের তখন ঠিকাদারি থাকবে না ৷ পাহারাদার এর নাম করে শিয়াল পোষা হবে না !
গনতন্ত্র হয়ে উঠুক এভাবে
By the people, for the people, of the people !

জেগে উঠুক প্রতিটা শ্রেণির মানুষ শিক্ষার আলোকে আপন দায়িত্ববোধে !
জয় হউক গনতন্ত্রের ! নিপাত যাক দলতন্ত্র !



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা