কমরেড
হে কমরেড !
স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে কতজন নারীর
স্বাধীনতার ছোট্ট জগৎকে পদদলিত করেছেন ?
স্বসম্মানে বাঁচার স্বপ্ন দেখানোর ধোঁয়া তুলে
ছুরিকাঘাতে হত করেছেন কত জনের আত্মসম্মান ?
কতজনকে সংহতির কথা শুনিয়ে
নিজেই হাড়িয়ে গিয়েছেন অসংযমীদের ভীড়ে ?
কেমন করে পুজিবাদী ও বুর্জোয়াদের বিরোদ্ধাচার করে
নিজেই বনে গেছেন তাদেরই প্রাণের দোসর ?
নিজেকে জাত অভিনেতার পর্যায়ে নিয়ে গেলেও
এ কুলি মজুরের সমাজে আপনি কেবলই একজন প্রতারক !
প্রাতারণা করেছেন নিজের সাথে !
সমাজ,রাষ্ট্র তো তাদের বিপন্নতার করবেনা প্রচার !
বলুন হে কমরেড !
উপরে উঠতে আপনার
আর কটা প্রতারণার সিড়ি মাড়ানো দরকার ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন