অভিযোগ ! আত্মসমর্পণ ৷
কেমন আছো তুমি ?
মন্দ নয় !
তুমি চলে যাওয়ার পর নিজেকে
মানিয়ে নিয়েছি অনেক কিছুতে !
বাসার সবাই কেমন আছ ?
যাদের কথা জানতে চাইছো
তাদের কেউ নেই আজ !
আমার শূন্য করে যাওয়া স্থান ?
সেটা তো কাউকে দেব বলে
চুক্তি করিনি কখনো !
আমার সাথেও না ?
তোমায় দেব কখনো বলিনি !
ও তো তোমার হাতেই ছিল ৷
আমি ছেড়ে যাওয়ার পর ?
আয় বুড়ো, আধ্ খাওয়া জবরজং
এ ভাঙ্গাচোরা বাউন্ডুলোর দায়িত্ব কে নেয় ?
থাক তবে ওসব বেখাপ হেয়ালী কথাবার্তা !
কি করছো এখন?
কিছু না!
মাঝেমাঝে সময়ের কাটাছেঁড়া করে,
স্মৃতির ব্যাবচ্ছেদ করে,
নীল মলাটে মুড়িয়ে কিছু স্বপ্ন
বুভুক্ষদের সমাজে তুলে দি!
তার অনুগ্রহ করে আজো
কিছু অনুদান তুলে দেয় বিনা অনুযোগে ৷
এখনো অন্ধকার গলির মুখে আলোর দেখা পেলে না ?
একা হাটতে বড্ড কষ্ট হয়,
সময় নষ্ট হয়,
শূন্যতা প্রশ্ন ছুড়ে,
"কার জন্যে এসব ! "
নতুন কারো হাত চাইলেই পেতে !
সেই মেয়েটা……
তুমি আজো আমায় ভুল বোঝে অন্ধকারে……
কেন !
সে কি তোমায় খুব চাইতো না?
তোমার তো অন্ধ ভক্ত ছিল ৷
ভালবাসা আর পছন্দের মাঝখানের পর্দাটা
এখনো তোমার চোখে ঝাপসা!
হয়তো !
চোখে চশমা নিলে কবে ?
অনেক দিন ৷
সংসার,সন্তান সবাই কেমন আছে?
আমার আবার সংসার!
কেন ?
আমি না হয় আনাড়ি ও বেয়ারা ছিলাম৷
তোমার মূল্য বুঝিনি ৷
এমনতো কেউ ছিল
যার কাছে তোমার মূল্য অনির্ণেয় !
হয়তো, হয়তো না !
প্রয়োজনীয়তা ফুড়লে এখন সব হয় বেচাকেনা !
এমনটা বলছো কেন ?
কেউ আছে, যার কাছে যতদিন মূল্যবান ছিলাম
সাথে রেখেছিল আত্মার আত্মীয় করে!
প্রয়োজন ফুড়তেই ব্যাবধান গিয়েছে বেড়ে ৷
নারী হয়েতো জন্মাও নি
তাই বুঝবেনা এ অপমান কোথায় বাজে !
হয়তোবা ! হয়তোবা পুরুষ হয়ে জন্মেছি বলে
মাঝপথেও সর্বশান্ত হয়েও
স্বপ্ন দেখার দুঃসাহস করে ফেলি !
তাই বুঝি ?
তার জন্যেই বুঝি কারো হাত ছেড়ে
অন্যের হাত খুজে নিতে হয় ?
তোমার অনুযোগে দুঃখ হয় !
তুমি অন্তরযামি হতে পারনি কখনোই !
তবু তুমি……
যদি পারতাম এইখানটা চিড়ে দেখাতে,
যেমনটা ছেড়ে গিয়েছিলে
তেমনটা রেখেছি কতটা যত্ন করে !
তুমি কখনই লোভী হও নি ৷
নির্লোভ, নিরোত্তাপ, অভিযোগহীন সম্পর্কগুলো
কেমন করে বেঁচে থাকে ? বলো !
তুমি সাইমুম কিংবা জলোচ্ছ্বাসের আঘাতে
ক্ষতবিক্ষত হতে চাইতে!
আমারও বড্ড লোভ হতো তোমাকে কাছে পেতে!
জানি এর পর আমার কাছেও তোমার প্রয়োজনীয়তা ফুড়াতো !
আর তুমিইতো বললে প্রয়োজন ফুড়লো সবাই ছেড়ে যায় ৷
আমি তো তোমাকে ছাড়তে চাইনি,
তাই হয়তো তোমার অভিযোগগুলোতেই আমি অনুতপ্ত !
তুমি নেই তাইতো আমার শ্বাসের অক্সিজেন ও বিষাক্ত ৷
আমি যেদিন তোমায় ছেড়ে যাচ্ছিলাম আটকাতে পারতে ৷
তবু কেন তুমি এমন নির্বাক ছিলে ?
বিশ্বাস হয়নি !
তুমি এতটা পাষাণ হবে ,
ভাবতে পারিনি ৷
শাপ দাওনি ?
নাহ !
কেন ?
নিজের উপর বিশ্বাস ছিল ৷
আমাতে তো প্রতারণা ছিল না বিন্দুবৎ !
সময়ে চলা হয়েছে অনেকটা পথ !
আমার পৃথিবীটা শেষ হয়েছে দেখো
তোমার পান্ডুলিপির শেষ পৃষ্ঠায় এসে !
আমার কবিতার পান্ডুলিপির শেষ বলতে নেই কিছু !
ভালবাসি বলে স্বপ্নের নিই পিছু !
জানি না সূর্যের দেখা পাবো কিনা রাত শেষে !
তবুও এখনো অপেক্ষা করি এইখানটায় ,
যদি কেউ ভালবাসে !
কারো স্বপ্নের দোসর হই বিশ্বাসে !
এত কিছুর পর……
পারবে ?
পারবে কি !
কিছুই অক্ষত নয়!
এমন বিক্ষত নগরের শেষ বাসিন্দা হতে ?
রাতের শেষ প্রহরেও জাগ্রতো থাকি
আশা, কেবল পাবো তার নিমন্ত্রণ !
আবারো হাটবো অন্ধকার রাতে !
11:55 PM .Oct 18,2017
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন