পাগলী
পাগলিটাও মা হয়েছে,
তবে বাবা হয়নি কেউ!
পাগলি বলে যায়নি ছেড়ে,
প্রসব ব্যাথার ঢেউ।
পাগলিও যে নারীর শরীর
বয়ে বেড়ায় তার,
ছেড়ে যায়নি মাসিক নামের
ব্যাথার অনাচার,
রাস্তায় ঘুরে কাটে দিন আর
রাস্তায় কাটে রাত,
পাগলি বলে স্বামী হয়নি
পায়নি সংসারের স্বাদ!
কিভাবে সে মা হয় তবে
গর্ভে লয় সন্তান?
নাকি আবার জন্ম নিলো
যিশু ভগবান ?
পাগলি ও কি করেছিল
যৌন আহবান ?
নাকি রাতের বেলা বেইশ্যা হয়ে
করল শরীর দান!
দশমাসেতে পাগলি ছিল
কত বেদনায় !
পেট বেড়েছে পোঁয়াতি সে
কিসের তাড়নায় ?
ক্ষুধায় খেল আবর্জনা
কখনো না খেয়ে
বাচ্চা পেটে ছোটাছুটি
কে দেখেছে চেয়ে ?
বাচ্চা মারে পেটে লাতি
মানুষ মারে পিঠে
হাতুড়িতে আঘাত হানে
ফাটল ধরা ইটে ৷
ব্যাথায় যদি কাতরাচ্ছিল
কে দেখে বল কাকে
হাউ মাউ করে কেঁদেও সে
পায়নি সাড়া ডাকে ৷
সেইতো বুঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা !
পাগলিটাও মা হয়েছে
বাপটা কেউনা !
গাছ ফেটে যে গাছ বেড়োলো
কে লুকালো বীজ ?
মেয়ে শরীর পেয়ে রাতে
কে ঢেলেছে বিষ !
জন্ম নিল যে শিশুটি
কাকে ডাকবে বাপ ?
জারজ বলবে সবাই যারে
যে সমাজের পাপ!
পাগলি বলে দমকে বলিস
এখান থেকে ফুট
রাতের বেলা পাগলির শরীর
করে এলো লুট !
দশটা মাসে কি খেয়েছে
রক্ত গেল কত?
কে দেখেছে দশটি মাসে
ব্যাথায় ছিল শত!
কে জানে তার শরীরটাকে
আরো কতবার
চুষে খেয়ে চিবিয়েছে
কত জানোয়ার!
পুরুষ গেল শরীর খেয়ে
নিয়ে গেল স্বাদ,
কষ্ট পেয়ে মরলো শুধু
পাগলি মায়ের জাত !
ফকির বলে মায়ের জাতি জন্ম দিয়ে
নিজেই হল কাল
পাগলিটাও মা হয়েছে
মা হয়েছে মাল !
রাতের বেলা নারীর শরীর
ভোগ্য পন্যময়
নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়ই লজ্জা হয় !
©## সংগৃহীত##
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন