যৌবন
বর্ষার উর্বর জমিতে একদিন বপিত হয়েছিলাম অকপট ভালবাসায় !
পাঁচ ঋতুর আবর্তে যখন প্রথম আলোর মুখ দেখি এ গ্রহে,আপনালয়ে
তখন নানা জনের নানা স্তুতি বাক্যে ছিল প্রসন্নতা !
জীবনের হালখাতা,সময়ের চাতুর্যতায় পেড়িয়ে এসেছি এই যথার্থতা ৷
শৈশবে কৈশরের উচ্ছল অবাধ্য দস্যিপনার সোনালী প্রহর ৷
তখন হেমন্তের রোষে সবুজের বুকে উকি দিয়েছিল ঘুমন্ত নগর !
নানা জনের লোভাতুর আকাঙ্খার দৃষ্টি সদয় অনাগত ফুলে ,
কারো বারণ,কারো প্রলোভন ! কতেকের শকুনি দৃষ্টির আদলে !
যত্নের আচলে ঢেকে রাখার অন্তপ্রাণ প্রচেষ্টা সেয়ানা আপনারে
যেমন কুয়াশার চাদরে ঢাকা পড়ে উষ্ণতার ব্যাস্ত বাড়ন্ত শীতের শহরে !
কামনার আগুন, আবেগের শরীর পুড়েছে বসন্তের আগেই
ছলনাময়ী শীতের সকালের রোদ্দুরে জেগে গেছে অচেনা বন্দর !
শাবের চারপাশে জেগে থাকা বণিকের ডাকে ভেঙ্গেছে ঘুম কই ?
কোমলমতির বুকে জাগে ভালবাসার চর ! ভেঙ্গেছি নিষেধ, অবাধ্যই !
অপরিনত জাগরনে তাই জীবনের গানে বাজেনি বসন্তের সুর আর কোন !
গ্রীষ্মের কালবৈশাখে ধ্বংসস্তূপ এতদিনের সাজানো স্বপ্ন তিমিরেই আজ শুনো !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন