বন্ধু

জ্বীন শয়তান আর মানুষ শয়তানে পার্থক্য কি জানেন ?
জ্বীন শয়তান শরীরের শিরায় উপশিরায় ঘুরে আর
মানুষ শয়তান সমাজে ভাল মানুষের মুখোশের আড়ালে !

জ্বীন শয়তান থেকে বাঁচতে আপনি গায়েবী সহায়তা পাবেন আল্লাহর কাছ থেকে যদি আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন কিন্তু মানুষ শয়তান হতে বাঁচতে  ?
এটা আপনাকে ধোঁকায় ফেলে দেবে!  আপনি বুঝতেই পারবেন না যে, কেমন শয়তানের পাল্লায় আপনি পড়েছেন !
যদি ঈমানী দুর্বলতা থাকে তবে দেখবেন একসময় এ মানুষ শয়তানগুলোকে আপনার ভাললাগা শুরু হবে ! ভাললাগা শুরু হবে তার জীবনাচার, বেশ ভূষণ, বলন, চলন সর্বপরি সে আপনার কাছে সাধু(শয়তান) রুপে বিকশিত হবে !  আর আপনি যখনই এ ধারণা পোষণ করা শুরু করবেন তখন থেকে আপনি তাকওয়ার পথ থেকে নেমে শয়তানের অনুসারি হয়ে গেলেন ৷
তাই আপনার চারপাশের সমাজ হতে এমন বন্ধুকে বাছাই করুন যাদের দ্বারা আপনার আমল ও আখলাক নষ্ট নয় বিকশিত হবার সম্ভাবনা বেশি !  তাদের মত হতে না পারলেও অন্তত মাথায় রাখুন যে ব্যাক্তি আতরের দোকানে যায় তার শরীর হতে আতরের সুভাস ই পাওয়া যায় আর যে পঁচা নর্দমায় হাটে তার সর্বাঙ্গ দূর্গন্ধময় ও অপবিত্র ৷
অতএব এমন বন্ধু আগে নির্বাচন করুন যারা তাকওয়াবান , হারাম ও হালাল সম্পর্ক ও রোজগার সম্পর্কে ওয়াকিবহাল, পোষাকে ও বচনে রুচিশীল এবং প্রজ্ঞাবান  ৷
আপনি হয়তো রাতারাতি তাদের মত হতে পারবেন না ৷ কিন্তু সঙ্গ দোষে যেমন লোহা ভাসে তেমনি আপনি সৌভাগ্যক্রমে এমন বন্ধু নির্বাচন করতে পারলে বাঁকিটা সময়ে আপনাকে পালটে দেবে  ৷
কেবল বোধ ও বুদ্ধি খাটিয়ে বন্ধু নির্বাচন করুন ৷ এরাই আপনাকে জান্নাত অথবা জাহান্নামের পথে নিতে উত্তম সহায়ক রুপে কাজ করবে !
তাই বন্ধু চিনে জীবনের পথ চলা সুচারুভাবে সম্পুর্ন করুন !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা