মৃত শহরে
চোরের ছাত্র কি সাধু হয় ?
দূর্ণীতিবাজ কর্মকর্তার কর্মচারির কি থাকে সৎ সঞ্চয় ?
চোগলখোর নেতার কর্মী কি যৌক্তিক কথা বলে ? কিংবা
আপাদমস্তক ঘুনে ধরা এদেশ কি দেশপ্রেমের টোপ গেলে ?
সবাই যখন একই স্রোতে গা ভাসায়
তখন এমন কেউ কি বিপরীত স্রোতে নির্মোহে
হাজারটা স্বপ্ন ও সম্ভাবনার দরজায় দেয় খুলে ?
এমন মানুষগুলো আছে ? আর আছে বলেই
আজও স্রোতে গা ভাসানো মানুষগুলোর পিছুপিছু
সমাজ-সংসার-সম্পর্ক একেবারেই যায় নি জলে !
সালাম সেসব প্রাণে ! যারা আজও বেঁচে আছে
বয়ে চলা জড় দেহ,বিষের প্রশ্বাসে এ শহরে, অনিন্দ্য !
এই মৃতদের সংসারে, ভাগাড়ে, অনর্থের লোভে, কি ছলে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন