নারীর ক্ষমতায়ন! উন্নয়ন না অধপতন?

এত কিছু করে  দিয়েও কি  আমরা দেশটাকে নারীর জন্যে নিরাপদ করতে পেরেছি?  উপরন্তু আমাদের নেত্রীত্ব দেয় একজন নারী! এ কথাটা বলার পর লজ্জায় আর বাক্য ব্যায় করতে পারি না!
আমাদের আগের দিনই কি তবে ভাল ছিল? যখন নারী কেবল তার আপন মানুষ দ্বারা ই শাষিত কিংবা নির্যাতিত হতো!

যে কোন বিষয় বা সমস্যা সমাধান করতে বৈজ্ঞানিক ভাবে প্রমানিত তিনটি ধাপ আছে!
১. স্বল্পমেয়াদি, ২. দীর্ঘমেয়াদি, ৩ অতি দীর্ঘমেয়াদি!

রাস্ট্রের প্রশাসক এর কোন কোন কাজগুলো কেমন করে করেছে?
স্বল্পমেয়াদি হিসেবে কি নারী নির্যাতনকারি ব্যাক্তির কি আইনের মাধ্যমে তড়িৎ ও উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করেছে? নাকি সেও গদাইলস্করি আমলাতান্ত্রিক মারপ্যাঁচের বন্ধু শত্রু আর  শক্তিমানের ছলাকলা?

দীর্ঘমেয়াদি হিসেবে কি শিক্ষায় নারীদের সম্মানজনক অবস্থার ব্যাখ্যা ও প্রয়োজনীয়তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি 'নিজেকে জানুন' নামক কিছু সময় অনুপযোগী অরুচিকর চিন্তা মাত্র বয়ঃসন্ধির কালে পা দেয়া শিক্ষার্থীদের মাথায় প্রবেশ করিয়ে ব্যাবহারিক করার জন্যে ফ্রি কনডমের ও ব্যাবস্থা করা হয়েছে!

অতি দীর্ঘমেয়াদের জন্যে কি সামাজিক প্রতিষ্ঠান গুলোতে নারীর ক্রমে নিরাপদ ও শক্তিশালি অবস্থান তৈরি করা হয়েছে উপযুক্তদের দ্বারা?

পশ্চিমাদের থেকে ধার করা জ্ঞান সব পরিবেশের জন্যে প্রয়োগ যোগ্য নয়!
তাদের প্রজনন ক্ষমতা ও আকাঙ্ক্ষাও এ দেশের মত নয়! তাই তাদের চিন্তাপ্রসুত প্রয়োগ এখানে উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছু না!

আমাদের মৌলিক চাহিদাগুলো সবই যখন এমন শুভংকরের ফাঁকির মধ্যদিয়ে যাচ্ছে তখন রাষ্ট্রের নীতিনির্ধারকরা আছেন ইতিহাস সংস্কার , ক্ষমতার পালাবদল, অর্থ পাচার, বড় বড় দালান, আলোর কারসাজি, বাজেটের পরিধি, জিডিপি ইত্যাদি নিয়ে!

এমতাবস্থায় কিছু ক্রিয়াকলাপ কৌতুক মনে হলেও হাসা খুবই কঠিন! কারন আপাতদৃষ্টিতে গতিশীল কাঠামোর সামনেই গিড়িখাত!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র

বান্দরবান পরিচিতি

ইসলাম ও ইহুদী ধর্মের কিছু সাদৃশ্যের কথা